আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন: ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বগুড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। কারখানার পাশে বসবাস করা বাড়ির মালিক সুলতান আহম্মেদ টের পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন আগুল জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৩টার দিকে এসে আগুন নিভিয়ে ফেলে। এসময় কারখানায় থাকা পুরাতন প্লাস্টিক, দুটি মেশিন, অন্যান্যে মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ টিটের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আশপাশে থাকা কয়েকটি গাছও পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী ওই বাড়ির মালিক সুলতান আহম্মেদ জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাতে ঘুমিয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে তার ঘরে প্রচন্ড গরম অনুভব করেন। এসময় তিনি ঘর থেকে বের হয়ে দেখেন কারখানায় আগুন জ্বলছে। তাৎক্ষনিক তিনি বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক মো. তুহিন মোল্ল্যা জানান, প্রতিদিনের মতো তিনি কারখানা বন্ধ বরে বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে খবর পান কারখানায় আগুল লেগেছে। পরে তিনি এসে দেখেন কারখানার সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমার কারো সাথে কোন শত্রুত্রা নেই। কিভাবে আগুল লেগেছে আমি জানি না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, ভাড়া নিয়ে তিন বছর যাবৎ তিনি এই ব্যবসা করে আসছেন। তার কারখানার মালামালসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আতিক হাসান জানান, শনিবার রাতে তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময়ধরে চেষ্টাকালে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারখানার সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।