আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কেন্দ্রীয় জিসাস যুগ্ম সাধারণ সম্পাদক কায়সল আহমদকে কুলাউড়া জিসাসের পক্ষ থেকে সংবর্ধনা

জালালুর রহমান :: জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলার কুলাউড়ার কৃতি সন্তান ও যুক্তরাজ্যস্থ জিসাসের সাবেক সাধারণ সম্পাদক কায়সল আহমদকে কুলাউড়া উপজেলা জিসাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। উল্লেখ্য তিনি কয়েক সপ্তাহের জন্য তাঁর নিজ বাড়ী কুলাউড়াতে এলে কুলাউড়া উপজেলা জিসাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জিসাসের আহবায়ক দেলোয়ার হোসেন তরফদার,কুলাউড়া উপজেলা জিসাসের আহবায়ক আলী আহসান সোহেল, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান শাহীনসহ কুলাউড়া উপজেলা জিসাসের সকল নেতৃবৃন্দ। সেই সময় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কায়সল আহমদ জেলা ও কুলাউড়া উপজেলা জিসাসের নব গঠিত কমিটির সার্বিক কর্মকান্ডে খোঁজ খবর নেন এবং উপজেলা জিসাসের সাংগঠনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে চালিয়ে নেয়ার জন্য উপজেলা জিসাসের কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান কায়সল আহমদকে কুলাউড়া উপজেলা জিসাসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।