আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল খুন

( বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার খুন হয়েছেন। নিহতের নাম বিপুল মিয়া (৪২)। তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর দেড়টার দিকে সানসাইন আবাসিক হোটেলের গেটে দুর্বৃত্তরা বিপুলের পেটে ও বুকে ছুরিকাঘাত করে। বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায় দুপুর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্ক-বিতর্কের একপর্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে  সানসাইন নামের ওই আবাসিক হোটেলে যৌন ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপন করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ  আলমাস আলী জানান  হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।