আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় রেল লাইনের পাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া বনের রেল লাইনের লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়। সে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দে’র একমাত্র সন্তান এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা ও আত্মীয় স্বজনরা এখন বাকরুদ্ধ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা হয়েছে। রেলওয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো: সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।