মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সংস্থা ”কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন ও বার্ষিক উপহার (শীতবস্ত্র) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসিয়া পুঞ্জিতে প্রকল্পের সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় ও লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান মিসেস লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং প্রকল্পের ১৭৯ জন উপকারভোগীর মধ্যে বার্ষিক উপহার সামগ্রীর ১টি করে কম্বল ও চাদর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) ডেন্টিনা মারলিয়া, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, এলবিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন আহমদ, এলবিনটিলা খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) এন্টনি পাটুয়াট, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, ইউপি সদস্য উত্তম গোষামী, এলবিনটিলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি হরগোবিন্দ গোষামী প্রমুখ।






