,
নাগরিক সচেতন মহলের প্রশ্ন এর শেষ কোথায়?
শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:
মাত্র কয়েকমাস আগে প্রসূতি মায়ের পর এবার ভুল চিকিৎসায় শ্রীমঙ্গলে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজারে জন্ম নেওয়ার কয়েকঘন্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এই শিশুর মৃত্যু হয় বলে জানান নবজাতকের স্বজনরা।
উল্লেখ্য গত ১২ই ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ এলাকার মজুমদার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত নবজাতক প্রসূতি জুলেখা আক্তার লিজা (২৮) উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া মো. আলী ফরহাদের স্ত্রী।
উল্লেখযোগ্য যে এর আগে এ বছরের গত ২৯শে অক্টোবর প্রসূতি সাবিনা (২৩) উপজেলার আশীদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার পরিবহন শ্রমিক মো. নুর হোসেনের স্ত্রী মজুমদার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন। এছাড়াও বিভিন্ন সময়ে নার্সিং হোমের গাফিলতির কারণেই হর হামেশাই ভুল চিকিৎসার ও অসদাচরণ সহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠে।
| ReplyReply allForwardAdd reaction |






