আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র আহ্বায়ক কমিটি গঠন

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (জিসিএ), যুক্তরাজ্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম সেন্টারে জিসিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন নবগঠিত আহ্বায়ক কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সদস্য ও শুভানুধ্যায়ীদের সমর্থনপুষ্ট এই অন্তর্বর্তীকালীন কমিটি সংগঠনের নিয়মিত কার্যক্রম, বার্ষিক সাধারণ সভা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

ব্যারস্টিার আবুল মনসুর শাহজাহানকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, মো. মাসুদুর রহমান, মোহাম্মাদ আলী রজো, রাজ্জাকুল হায়দার বাপ্প, মোহাম্মাদ কায়সার, অনুপম সাহা, কুতুবুল আলম, সুজান বড়ুয়া, শহীদ ঊল ইসলাম, নরুন নবী, লুনা তানজানিয়া, ইব্রাহিম জাহান ও আসমা আকতার।