আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকসহ সকলের সহযোগিতায় পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলাকে আরো এগিয়ে নিতে চাই। এ জেলায় কোন সেবাগ্রহীতা যেন হয়রানীর শিকার না হয়। দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি জেলায় রূপান্তর করতে চাই। মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ যেন দ্রুত হয় এ বিষয়ে তিনি পদক্ষেপ নিচ্ছেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোটর্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনকে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা প্রশাসক কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের সবধরণের সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন।