আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে দ্রুত গ্রেফতার দাবী

দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক-কে হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি ঃ বহুল প্রচারিত দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক-মিয়াজী সেলিম আহমেদ-কে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এর আয়োজনে ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় স্থানীয় চৌমোহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চলনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- এড স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়/দৈনিক আওয়ার টাইম), জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার),অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, বাংলাটিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, আক্তার হোসেন সাগর,(রাজনগর বার্তা/এনটিভি (ইউরোপ), মাওলানা শরীফ আহমদ, এস.এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র/দৈনিক নতুন সময়), রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), সাংবাদিক মহসিন আহমদ, সাকির আহমদ, ছাত্র ফোরাম এর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, মনজুরুল আলম, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা, মৌলভীবাজার সভাপতি হাফেজ মিনহাজ আহমদ প্রমুখ। উল্লেখ্য- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি। পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন। যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে “লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন । গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রিপ্লেক্স বাড়ি, যা “কিং প্যালেস” নামে পরিচিত। বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট, এন ব্লকে স্ত্রীর নামে ৫কাঠা জায়গায় ১০ তলা বাড়ি ,দামী গাড়িসহ নাম- বেনামে অঢেল সম্পদ। এসব অনিয়ম ও দুর্ণীতির সংবাদ প্রকাশিত হওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে নির্বাহী সম্পাদক-কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেন। বক্তারা এ ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান।