আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন এর অন্যত্র বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়নাল আবেদীন এর অন্যত্র বদলী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা স্কাউটস, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।