আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আত্মপ্রকাশ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
নব উদ্যমে দৃঢ় প্রত্যয়ে, সুপ্ত ক্রিকেট প্রতিভার বিকাশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো মৌলভীবাজারের কমলগঞ্জ ক্রিকেট একাডেমির। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার ভানুুগাছ বাজারে গ্রামের বাড়ী রেস্টুরেন্টের হল রুমে আনুষ্ঠানিক ভাবে এই একাডেমির আত্মপ্রকাশ হয়।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আহবায়ক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক গোলাম রাব্বীর সঞ্চালনয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সাংবাদিক সালাউদ্দিন শুভ, ক্রীড়া সংগঠক মহেন্দ্র সিং, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মাহিদুল ইসলাম, সমাজসেবক ফুল মিয়াসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিকেটার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  
কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী বলেন, কমলগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এই একাডেমি থেকে একসময় অনেক বড়বড় ক্রিকেটার তৈরি হবেন।
কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আহবায়ক শিবলী আহমেদ চৌধুরী বলেন, আমাদের এলাকায় টেপ বলের খেলা বেশি হয়, ক্রিকেট বলের খেলা কম হয়। এজন্য আমরা একটি একাডেমি করেছি ক্রিকেটের বিস্তার বাড়িয়ে দেওয়ার জন্য। মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের খেলাধুলার কোন বিকল্প নেই। খুব শিগগিরই পুরোদমে আমাদের কমলগঞ্জ ক্রিকেট একাডেমির যাত্রা শুরু হবে। আমাদের কাজে প্রবাসে থেকেই জাকির হুসেন মুন্না, শাহীন আল রাজী, ফুল মিয়াসহ অনেকেই সহযোগিতা করছেন।