২৯ ডিসেম্বর ২০২৪
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ পর্যালোচনা প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)—এর পক্ষ থেকে শুভেচ্ছা!
বহুল বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর পরিবর্তে “সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪”-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। ইতেমধ্যে উপদেষ্টা পরিষদকর্তৃক সম্প্রতি খসড়াটির অনুমোদনও দেওয়া হয়েছে। উক্ত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ (খসড়া) পর্যালোচনা প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করছে টিআইবি। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনের বিস্তারিত-
তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার।
সময়: বেলা ১১:০০টা।
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
*** সংবাদ সম্মেলনটিতে সশরীরে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।***
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,






