আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যারিস্টার লিয়াকত আলী সংবর্ধিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

যুক্তরাজ্য বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলীর সন্মানে তাঁর নিজ ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৯  ডিসেম্বর রবিবার বিকেলে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ,জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য সজলু মিয়া তালুকদার, লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক হারুনুর রশিদ,বিএনপি নেতা রুহেল শিকদার, সদর উপজেলা যুবদলের সদস্য সুমন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা কয়েছ মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক কমিটির সদস্য শেখ জুয়েল আহমদ  ,জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির  সদস্য সেজিম আহমেদ, খলিলপুর  ইউনিয়ন যুবদলের সদস্য সচিব  মোফাদ আহমেদ ,খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমেদ ,শেখ সিরাজ,যুবদল নেতা সেবুল মিয়া প্রমুখ।