আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে উত্তরণ কর্তৃক পুস্তক-পর্যালোচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বইকেন্দ্রিক নানান অনুষ্ঠান আয়োজনের এক অনন্য প্রতিষ্ঠান উত্তরণ কর্তৃক স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুস্তক-পর্যালোচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত । সোমবার বিকালে কলেজ রোডস্থ প্রতিষ্ঠানের কার্যালয় এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমা প্রকাশিত ‘একাত্তরের চিঠি’ বইটি নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় সেরা পর্যালোচক হিসেবে তিন শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, অনার্স ১ম বর্ষের আনিশা চৌধুরী, দ্বাদশ শ্রেণির রহিমা বেগম এবং নবম শ্রেণির শিক্ষার্থী অদ্বিতীয়া পাল অর্পা।

প্রতিযোগীতা শেষে উত্তরন পাঠচক্র ও পাঠক সংঘ এবং উত্তরণ বিতর্ক ক্লাব এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমঙ্গলের সরকারি কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গদ্যশিল্পী অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রফি আহমদ চৌধুরী ও সোনালি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার এজিএম ও ব্যবস্থাপক মোজাম্মেল হক।

অনুষ্ঠান শেষ অতিথিদ্ব বিজয়ীসহ আরও কয়েকজনের হাতে তুলে দেন পুরস্কার ও সনদপত্র।

শিক্ষার্থীদের বইমুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তাগণ উত্তরণের ভূয়সী প্রশংসা করেন।