আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন- নতুন তিন সদস্য অন্তর্ভুক্ত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব পদে নতুন দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহিম রিপন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত (সুত্র নং – বিএনপি /সাধারণ /৭৭/৩২৮/২০২৪) জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য আহবায়ক কমিটিতে নতুন করে আরও তিনজন সদস্যকে মনোনীত করে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এরা হলেন- প্রবীণ বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাশ,জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্র ধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু। এই নিয়ে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সংখ্যা দাড়ালো ৩৫ এ। 

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিএনপির সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ,সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী,জেলা বিএনপির নতুন সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য এড সুনীল কুমার দাশ,শ্রীমতি শ্যামলী সূত্র ধর ও মুজিবুর রহমান মজনুকে এই পত্রের অনুলিপি ও অবগতি করা হয়।