আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন  গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার শাওইল গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হেলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৬০) তার ছেলে আলামিন (৩০) ও আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার পটু মিয়ার ছেলে রাশেদ (২৪)। আদমদিঘী থানা পুলিশ সূত্রে জানা গেছে  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘির নশরৎপুর ইউপির শাওইল গ্রামস্থ জনৈক মনোয়ারুল ইসলামের মুদি দোকানের সামনে রাস্তায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় অভিযান চালিয়ে উল্লেখিত তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের  করে ওই দিন বুধবার  দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।