আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ইংরেজি নববর্ষ ২০২৫কে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

কবিতা পাঠ ও গান পরিবেশনার মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০২৫কে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় সভাপতি কবি আতাউল ইসলাম সবুজের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বাংলাদেশ পোয়েটস ক্লাব চট্টগ্রাম জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবদুল্লাহ আল মামুনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল সোসাইটির বাংলাদেশ সভাপতি এটিএম মমতাজুল করিম।

ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে কবিতা পাঠ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক কবি সুবর্ণা অধিকারী, কবি হৃষীকেশ শংকর রায়, কবি তাপসী ভট্টাচার্য্য, কবি মোহাম্মদ আল্লারাখা, কবি ফারুক আল্ ফয়সাল, কবি মোঃ সোহেল দুখাই, কবি এসএ মহসিন আলী, কবি মুর্শিদা ভূইয়া মীরা, কবি দেবদাস হালদার, গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, সাংবাদিক জহির জাহাঙ্গীর প্রমুখ।

গান পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী ফেরদৌসী দিনার, কন্ঠশিল্পী মাহতাবউদ্দিন এবং কন্ঠশিল্পী শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।