আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় সরকারি জব্দকৃত চাল প্রকাশ্যে নিলামে বিক্রি

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া জব্দকৃত সরকারি চাল প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার তালোড়ায় জব্দকৃত এ চাল প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত প্রকাশ্য নিলামে সাতজন অংশগ্রহণ করেন। এতে বাদশা অটো রাইস মিল সর্বোচ্চ দরদাতা হিসাবে ১৩লাখ ৬২হাজার ৫শ(ভ্যাট ও আয়কর) সহ ২৬হাজার ৯শ ৯০কেজি চাল, মাঝারি ও ছোট বস্তা ২হাজার ৯শ ৯৮টি ক্রয় করেন। প্রকাশ্য নিলামে সরকারি ১২লাখ ৮২হাজার ৫’শ টাকা দর ঘোষণা করেন নিলাম কমিটির আহŸায়ক অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম,সদস্য পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেত সহ উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দুপচাঁচিয়া চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, উপজেলা খাদ্য পরিদর্শক কৃষ্ণপদ বর্মণ, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু কালাম আজাদ, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য গত বছরের ২৯ অক্টোবর তালোড়ায় সরকারি চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে ২৭হাজার কেজি চাল ও তিন হাজার খালি বস্তা জব্দ করা হয়েছিল।