আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

 আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।  মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত মেইন গেট, সংযোগ রাস্তা, হেল্প ডেস্ক, স্বপ্ন সিঁড়ি ও ব্যাডমিন্টন খেলার কোর্ট উদ্বোধন করেন তিনি। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং কয়েকটি ফুল গাছের চারা রোপণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, রাজশাহী বিভাগীয় সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, নির্বাচন অফিসার রাজু আহমেদ, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, মহি উদ্দীন তালুকদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।