আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নাশকতা মামলায়  জেলা যুবলীগের সাবেক  সহ–সভাপতি গ্রেপ্তার

( বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় জেলা যুবলীগের সাবেক  সহ- সভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী। মঙ্গলবার রাতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের সুত্রাপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন। ওসি বলেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন আলহাজ শেখ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি তার সূত্রাপুরের বাসায় অবস্থান করেছে। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান  আলহাজ শেখের বিরুদ্ধে আটটি হত্যা মামলা জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় করা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।