আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র আহবা‌ন করছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই মহতি উদ্যোগে আপনার সহযোগিতা একান্ত কামনা করছি।

আপনি সংগঠনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী, সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত উপদেষ্টা ও সম্মানিত সদস্য হিসেবে আপনার পক্ষে যতটুকু সম্ভব সহায়তা প্রদান করবেন।
আপনার প্রদত্ত দেওয়া শীতবস্ত্র, কম্বল ও নগদ টাকা দিয়ে সাহায্য করতে পারেন।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৪১৯)

রাসুল (সা.) আরো বলেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার সব বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবি মানুষকে সচ্ছল করে দেবে, আল্লাহ তাআলা তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন।’ (মুসলিম)

সুতরাং প্রতিটি মানুষের উচিত, অভাবি ও বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় নীতি-নৈতিকতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। শীতের এ প্রচণ্ড কষ্টে সামান্য সহযোগিতায় কেউ উপকৃত হলে খুশি হবেন মহান আল্লাহ।

শীতের মৌসুমে অসহায়কে শীতবস্ত্র দান করা অনেক গুরুত্বপূর্ণ কাজ। দান করলে সম্পদ কমে না বরং তা বেড়ে যায়। তাই কষ্টে থাকা মানুষকে শীতবস্ত্র দান করলে মহান আল্লাহ আপনাকেও দান করবেন।

হিসাব নং- ০৮৩৬১২২০০২১১৯৪০ উত্তরা ব্যাংক পিএলসি, লালদিঘীরপাড়, সিলেট। বিকাশ পার্সোনাল ০১৭১২৪৭২৫৪৩ উক্ত নাম্বারে আপনার সাহায্য পাঠাতে পারেন।
আপনার/আপনাদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমাদের আয়োজনকে সফল ও সার্থক করে তুলবে।

‌বিনীত আহবা‌নে, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম, মোবাইল: ০১৭১২৪৭২৫৪৩।