আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব এর শুভ উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখে পৌর শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালনের মধ্যদিয়ে মৌলভীবাজারে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারী) সকালে নতুন বাংলাদেশ গঁড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এ উপলক্ষে ক্লিন মৌলভীবাজার গড়তে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি শহর পদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদকর্মী, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।