আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে শামীম (২৮), একই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে আব্দুল আলিম (৩৬), সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুহানুর ইসলাম (২২), সান্তাহার পৌর শহরের বশিপুর সরদার পাড়া এলাকার মৃত আয়েজ উদ্দীনের ছেলে নিজাম প্রামাণিক (৫৫), নাটোর জেলার লালপুর উপজেলার বদিনাপুর গ্রামের হযরত আলীর ছেলে হানিফ মিয়া (৩৩) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে রিংকু (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এ্যাম্পুল ইনজেকশন, গাঁজা ও দেশীয় মদ খাওয়ার অপরাধে ছয়জন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হানিফ, আব্দুল, সুহানুরকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রিংকু, নিজাম, শামীমকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।