আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান 

★

সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ, কায়্যিদে ইসলাম ও কায়্যিদে জমিয়ত পাকিস্তানের মাওলানা মুফতি ফজলুর রহমান। ২৩ জানুয়ারি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট (গোয়াইনঘাট) মাদ্রাসার দুইদিন ব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের ২য় দিন মাওলানা মুফতি ফজলুর রহমান অংশ গ্রহণ করবেন বলে জানা যায়। 

দারুসসালাম লাফনাউট মাদ্রাসার ফেইসবুক পেইজ ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আইয়্যুবুর রহমান এর ফেইসবুক ওয়াল থেকে এমন খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই সিলেটসহ সারাদেশের কওমি ছাত্র-ভক্তরা মাওলানা ফজলুর রহমান এর নাম সম্বলিত পোস্টারটি শেয়ার করতে থাকেন। 

বিষয়টি নিশ্চিত হতে আস-সালাম ফুযালা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অনেকদিন থেকে ফজলুর রহমান পাকিস্তানির সাথে যোগাযোগ চলছে, মাওলানা দাওয়াতও গ্রহণ করেছেন, কিন্তু ভিসা বা জরুরি কাগজপত্রগুলো হাতে না পাওয়ায় এমন সুসংবাদ আমরা আগে দিতে পারিন। আমরা আশা করি রাষ্ট্রীয় বা একান্ত কোনো বিপদ না পড়লে যথাসময়ে তিনি উপস্থিত হবেন। ইনশাআল্লাহ। পাশাপাশি মাদ্রাসার অন্যান্য শিক্ষকরাও বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাওলানা মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান এর সভাপতি, বৈশ্বিক রাজনীতিতে পরিক্ষিত একজন বিজ্ঞ রাজনীতিবিদ ও পাওয়ারফুল মুসলিম লিডার হিসেবে বিশ্বব্যাপী তাঁর সুনাম ও সুখ্যাতি রয়েছে। তিনি পাকিস্তানের মুফতি মাহমুদ রহ. এর যোগ্য উত্তরসূরী (ছেলে)। মাওলানা ফজলুর রহমান ২০০৪-২০০৭ এ পাকিস্তানের বিরোধী দলীয় প্রধান ছিলেন। তিনি ২০১১ সালের পরে এই প্রথম বাংলাদেশে আসছেন। 

উল্লেখ্য যে, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার আগত ঐতিহাসিক দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা মাওলানা আরশাদ মাদানি (ভারত), মুফতি আমিন পালনপুরি (দেওবন্দ), সায়্যিদ মাহমুদ মাদানী, মুফতি খলিল আহমদ কাসেমী (হাটহাজারী), মাওলানা উবায়দুল্লাহ ফারুক ঢাকা, আব্দুল হামিদ মধুপুরী, ড শুয়াইব আহমদ (লন্ডন) সহ কয়েক ডজন দেশ-বিদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ উলামায়ে কেরাম। বিজ্ঞপ্তি। 

.