আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট বধির সংঘের জরুরী সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সিলেট বধির সংঘের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর স্টেশন রোডস্থ বধির সংঘের কার্যালয়ে সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জরুরী সভায় আগামী ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সমিতির কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের  উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা সমাজসেবার কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

সভায় সিলেট বধির সংঘের সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব, কার্যকরী সদস্য সাউদ উদ্দিন খান, ফরহাদ আহমদ, শরিফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।