আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদিঘী গেটের তালা ভেঙে পুলিশের মোটরসাইকেল চুরি     

                                                   ( বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ির মেইন গেটের তালা ভেঙে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আবু হাসান সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী (বডিগার্ড)। জানা যায়, উপজেলার পৌর শহরের সান্তাহার ঢাকাপট্টি এলাকায় নান্নু নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন পুলিশ সদস্য আবু হাসান। প্রতিদিনের মতো সোমবার সারাদিন ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরে মোটরসাইকেল পার্কিং করে ঘুমানে যান তিনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কে বা কাহারা চুরির উদ্দেশ্যে গেটের তালা ভেঙে পার্কিং করা তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ে যান। এ ঘটনার পর থেকে জনমনে চুরির আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ  কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় চুরির এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।##