আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আলম শেখ (৩৮), সাগাটিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৬), পীরহাটি গ্রামের দুলু শেখের ছেলে আব্দুস সোবাহান (৩৭), হিজুলী গ্রামের মৃত রফান আলী শেখের ছেলে সেলিম শেখ (৪০), নছরতপুর গ্রামের মজিবর মল্লিকের ছেলে শামীম মল্লিক (৩৫) ও আব্দুল হামিদের ছেলে খোকন শেখ (৪০)। ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আলম শেখের বাড়ির একটি ঘরে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বগুড়া ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।