আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে দু’দিনের ব্যবধানে একই ইউনিয়নের ৪টি ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’দিনের ব্যবধানে একই ইউনিয়নের পৃথক আগুনে ৪টি ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সাড়ে রাত ১০ টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউছুপপুর গ্রামের সাবেক সেনা সদস্য নৃপেশ চন্দ্র দেব ও তার ভাই নিবারণ চন্দ্র দেব এর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গ্যাস সিলেন্ডার লিক হয়ে আগুনের সুত্রপাত হয়।

এদিকে রোববার ভোর বেলা শ্রীমঙ্গলের শহরতলী সবুজবাগ আবাসিক এলাকার উমাপদ দাশ ও মিন্টু দাশের বাড়ির ভাড়াটিয়া মানিক মোদক ও বিষু ঘোষ এর বসত ঘরে আগুন লাগে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘরে থাকা আসবাবপত্র গরু, ছাগল, হাঁস- মুরগি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের আর্থিক সহযোগীতা প্রদান করেন