আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন কমিটি ও দি মণিপুরি মিরর এর আয়োজনে “আদিবাসী ভাষা ও সাহিত্য ঃ অন্তরঙ্গ অবলোকন” শীর্ষক আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক  অনুষ্ঠানে বিভিন্ন ভাষাবাসী কবি-লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন ও ভাষাভিত্তিক কবিতা আবৃত্তি ও স্মারক প্রকাশিত হয়। শুক্রবার (১৭ জানুয়ারি)  সকাল ১১টায় আদমপুর তেতইগাঁও মনিপুরি কালচারাল কমপ্লেক্সে বহুমাত্রিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি  ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ।
মণিপুরি ভাষার লেখক ও গবেষক কবি এ, কে, শেরামের সভাপতিত্বে ও আয়োকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী ভাষাদশক উদযাপন কমিটি, বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক মথুরা বিকাশ ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি মণিপুরি মিরর, মন্ট্রিয়ল, কানাডার এডিটর হামোম প্রবীত, বাংলাদেশ আদিবাসী ফোরামের কো চেয়ারপারসন জিডিসন প্রধান সুচিয়াং, মণিপুরি ভাষার লেখক ও কবি হাজী আব্দুস সামাদ, কবি ও সাংবাদিক শাব্বির এলাহী, জনক দেববর্মা, কবি সাজ্জাদুল হক স্বপন, পরাগ রিছিল, রশা পতাম প্রমুখ। বিকেলে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মণিপুরি, গারো, সাঁওতাল, চাকমা, মারমা, খাসি ও ত্রিপুরী ভাষাবাসী কবিদের স্বকন্ঠে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।