আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- সিলেটে বধির সংঘের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ আব্দুর রফিক

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেট বধির সংঘ শীতবস্ত্র বিতরণ করে সেই দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, সিলেট বধির সংঘের কোন নিজস্ব কার্যালয় নেই। ভাড়া করা কার্যালয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। সদস্যরা  এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট বধির সংঘের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটে বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি শিহাব উদ্দিন আহমদ, সংঘের সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ দস্তগীর, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন খান রনি, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব উদ্দিন খান জনি, পাঠাগার সম্পাদক মইন উদ্দিন লিটন, কার্যকরী সদস্য সাউথ উদ্দিন খান, সঞ্চিতা মজুমদার, ফরহাদ আহমদ চৌধুরী, শরীফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।