আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির কম্বল বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজার এলাকায় ১০নং নাজিরাবাদ ইউনিয়নের আয়োজনে ইউপি চেয়ারম্যান আশরাফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

নাজমুল খান এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিতুর রহমান হেলাল, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির ট্রাস্টি আলহাজ্ব এম এ সেলিম, ফ্রেন্ডস অব মৌলভীবাজার অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিসমিল্লাহ ইউকে চ্যারাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়ছল আহমেদ আখন্দ, দৈনিক রূপালী বাংলাদেশের জৈষ্ঠ্য প্রতিবেদক মোঃ শাহজাহান মিয়া, ফ্রেন্ডস অব মৌলভীবাজার অরগানাইজেশনের সভাপতি মোঃ আবদাল হোসাইন।

এসময় ফ্রেন্ডস অব মৌলভীবাজার অরগানাইজেশনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক কাশেম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক বিজয় কুমার ধর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বুরণ ভট্টাচার্যী, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ী টিপলু আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।