আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে শতাধিক চা শ্রমিক জনগোষ্ঠি পরিবারের মাঝে লেপ বিতরণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় দরিদ্র চা শ্রমিক জনগোষ্ঠি মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় প্রত্যান্ত পাহাড়ী জনপদ রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে নব নির্মিত স্কুল  মাঠে শতাধিক পরিবারের মধ্যে এ লেপ বিতরণ করা হয়।

জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এ লেপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের নাজির, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উপজেলা ভুমি অফিস স্টাফ বিক্রম বৈদ, যুগ্ন অর্থ সূচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী,কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক সাফওয়ান বক্স আসিফ,ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান,জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী ও হাম্মাদ সাদী প্রমুখ।