আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমার সিলামে যুক্তরাষ্ট্র প্রবাসী জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামালকে সংবর্ধনা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক উত্তর সিটি বিএনপির আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শাহ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কাইয়ূম, পরিচালনা কমিটির সদস্য হাজী বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, ব্যবসায়ী মোতাহির হোসেন জুনেদ, পরিচালনা কমিটির সদস্য মাস্টার সাহাব উদ্দিন, মো. কবির উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক উত্তর সিটি বিএনপির আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শাহ কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মুরুব্বীয়ানরা প্রতিষ্ঠা করে গেছেন। এটা রক্ষার দায়িত্ব আামাদের। তিনি সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।