আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ

(বগুড়া) প্রতিনিধি : বুধবার সকালে বগুড়া শহরের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগ। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারী গোলাম সাকলাইন, আজিজুল ইসলাম, মাওলানা আবু রায়হান, শাহাদৎ হোসেন, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, রিপন, গোলাম কিবরিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন দেশে শীতের প্রকোপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মানুষেরা কষ্টে জীবনযাপন করছে। তারা তাদের ন্যায্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত রেখে সুবিধা বঞ্চিত সকল মানুষের জন্য কাজ করা উচিৎ।