আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক আটককৃত কোটি টাকা মূল্যের ভারতীয় বিড়ি ও সিগারেট ধ্বংস 

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় আটককৃত কোটি টাকা মূল্যের ভারতীয় বিড়ি এবং সিগারেট ধ্বংস করা হয়েছে।

সূত্র জানায়, শ্রীমঙ্গলে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে চোরাচালান রোধের বিশেষ অভিযানে ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য প্রায় ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য প্রায় ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০/- (এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট অদ্য ২৩শে জানুয়ারি শ্রীমঙ্গলে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) সদরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পর্ষদের মাধ্যমে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। উক্ত ধ্বংসকরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি, প্রভাত কুমার সিংহ, উপ-কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর), সিলেট, মোঃ সোহাগ মিলু, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা, মোঃ রিয়াজুল ইসলাম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার, মাহবুব আলম পাটোয়ারী, পৌরসভা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন টেলিভিশন/পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।