আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় থানা থেকে লুন্ঠিত দুটি আগ্নেয়াস্ত্র পুকুর থেকে উদ্ধার

(বগুড়া) প্রতিনিধি : গত ৫ ই আগস্ট বগুড়া সদর থানা থেকে লুণ্ঠন হওয়া ২টি আগ্নেয়াস্ত্র পুকুরের মধ্য থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। অস্ত্র দুটির মধ্য একটি এলএমজি এবং একটি চায়না রাইফেল রয়েছে। অস্ত্র দুটি সদর থানা থেকে লুণ্ঠন হওয়া বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন। প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জনি জানান আজ বিকালে জমিতে কীটনাশক দিতে এসে পুকুরে পানি আনতে যান। সে সময় পুকুরের কাদামাটিতে অস্ত্র দুটির নল বের হয়ে থাকতে দেখি। তখন আমি আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসি। প্রত্যক্ষদর্শী  ঘোলাগাড়ি গ্রামের সার্থক হাসান জানান বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অন্যান্যদের সাথে উপস্থিত হয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান ৯৯৯ ফোন পেয়ে আমি অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যাই এবং কাদামাটির মধ্যেও পাওয়া দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। দুটি অস্ত্রের গায়ে থাকা নাম্বার মিলিয়ে নিশ্চিত হয়েছি গত বছরের ৫ ই আগস্ট বগুড়া সদর থানার লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলোর মধ্য দুটি। পুকুরের মধ্য আরো অস্ত্র আছে কিনা সেটি জানার জন্য পুকুর সেচ করে তল্লাশী করার প্রক্রিয়া চলছে।