আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরের তারাপাশা জাবালে নূর মাদরাসার বার্ষিক শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশায় জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফযুল কোরআন মাদরাসা ও জাবালে নূর রহমানিয়া মডেল দাখিল মাদরাসার বার্ষিক শানে রিসালাত সম্মেলন এবং হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা হইতে সারারাতব্যাপী মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন জাবালে নূর মাদরাসার সভাপতি মোঃ আলাউদ্দিন (মহাজন), সহ-সভাপতি মোঃ আব্দুল আলী, সহ-সভাপতি ডাঃ শেখ ইয়াসিন তালুকদার।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পীরে তরিকর আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম (মা.জি.আ.) এর শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি, ইমামে রাব্বানী দরবার শরীফের গদিনশীন পীরে তরিকত, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী আল মাদানী (মা.জি.আ.)।

প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব চট্টগ্রাম নেছারিয়া আলিয়া কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার লেখক ও গবেষক শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদিন জুবাইর (মা.জি.আ.)।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ জামালউদ্দিন আহমদ, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন আবেদী, মৌলভীবাজার পৌর সভাপতি মোঃ সালেহ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মুকিত, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুল ইসলাম, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনির হোসাইন, যুব হিযবুর রাসূল (দ.) মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুছ ছাত্তার মোরশেদ প্রমুখ।

মাদরাসা প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোহাম্মদ ওলীউর রহমানের দিকনির্দেশনায় এবং সহ-সুপার মোঃ ইউছুপ আলী কামরুলের পরিচালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা অধ্যাপক ডক্টর এ.এস.এম. বোরহান উদ্দীন (মা.জি.আ.), আঞ্জুমানে সালেকীন বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজনগর ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, শাবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ এমদাদুল হক, চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজী, বৈরাগী বাজার আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ নূরে মোহাম্মদীয়া সুন্নিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শাহ মহিবুর রহমান জালালী আল আবেদী, করতল লতিফা খাতুন আমিরুন্নেছা দাখিল মাদরাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম, উলুকান্দি আব্দুল আজিজ সুন্নীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ইউনুস আলী, পতন উষার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জুনাইদ আহমেদ সহ উলামায়ে ক্বেরাম বয়ান পেশ করেন।