আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট রিজেন্ট পার্ক রিসোর্টে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এমডি

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে রিসোর্টে কু-কর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শাহী ঈদগাহ ময়দানে এলাকাবাসী আয়োজিত পরামর্শ সভায় উপস্থিত হয়ে বক্তব্যদানকালে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে রিসোর্টে কু-কর্মের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান।

বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর পরিচালনায় পরামর্শ সভায় রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বলেন, ঘটনার সুন্দর সমাধানের জন্য এলাকার মুরব্বিয়ানদের প্রতি তিনি ভরসা রাখেন। তিনি বলেন, এই এলাকার মুরব্বিয়ানরা এর সুন্দর সমাধান দিতে পারেন এজন্য তিনি মামলায় যেতে চান নাই। প্রশাসনের চাপে তিনি মামলা দিতে বাধ্য হয়েছেন। এলাকাবাসী বসে এর সমাধান আসলে তিনি মামলা তোলে নিবেন।

পরামর্শ সভায় সিলাম ইউনিয়নের মুরব্বিয়ানদের পাশাপাশি বক্তব্য রাখেন, সাবেক পুলিশ কর্মকর্তা অঞ্জন পাল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুশ শহীদ মাস্টার, বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান (নুনু), বিশিষ্ট রাজনীতিবিদ আহসান হাবিব মঈন, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা জামাতে ইসলামীর সভাপতি সাব্বির আহমদ, বিশিষ্ট মুরুব্বি ফজলু মিয়া, বিশিষ্ট মুরব্বি শফিকুল ইসলাম শফিক, রাজনীতিবিদ নেছার আলী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক নেতা মাহবুব হোসেন বখত, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, শিক্ষানবিশ আইনজীবী নুরুল ইসলাম প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলে বিশাল মানববন্ধন ও পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।