আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নিশ্চয়ই রাসুল (স:) এর জীবনে রয়েছে মানবজাতির জন্য

সর্বোত্তম আদর্শ- অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সেবা) মাসুদ রানা বলেছেন, নিশ্চয়ই রাসুল (স:) এর জীবনে রয়েছে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। মানবতার মুক্তির দিশারী, রাহমাতুল্লিল আল আমিন হযরত মোহাম্মদ (স:) এর জীবন দর্শন অনুস্মরণ অনুকরণের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায়  সিলেট নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সেবা) মাসুদ রানা এ কথাগুলো বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বশির আহমদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ,ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী।

নবী করীম হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ নেওয়াজ।

এসময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক নাজির উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।