আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটি সভাপতির দায়িত্ব গ্রহণ ও ক্রীড়া সপ্তাহ’র উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল।

রবিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দায়িত্ব গ্রহণ, সংবর্ধনা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীনের সভাপতিত্বে শুরুতে বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সিনিয়র শিক্ষক কাজী লুৎফর রহমানের সঞ্চালনায় এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রবাসী কমিউনিটি নেতা জুবেল খন্দকার, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, বিদ্যালয়ের বিদায়ী এডহক কমিটির সদস্য আবুল হোসেন বখত, শামীম আহমদ, তাজুল ইসলাম জনি, পান্না বেগম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম, মোছা: জেবুন্নাহার বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অতিথিবৃন্দদের সাথে নিয়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। ৩৭.১৪.৯১০০.৪০০.৬৩.০০৫.২৫.৮ স্মারকে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”এর ৬৪ ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত বিদ্যালয়ের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো।