আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দুই ট্রাক ওভারটেকিং করতে গিয়ে হেলপার নিহত

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতিতে দুই ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানাগেছে নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এসময় পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পিছনে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান চালকের বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে ওভারটেক করার অসতর্কতাই এই দূর্ঘটনার মূল কারণ। দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।