আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ার বাঘোপাড়ায় মহিলাদলের কম্বল বিতরন

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজ হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেছে বগুড়া সদর উপজেলা মহিলাদল। সোমবার বিকেলে বগুড়া সদরের প্রায় ৪ শাধিক শীতার্ত নারীদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আকতার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আন্জুয়ারা বেগম, মহিলা দলনেত্রী হালিমা বেগম, আকলিমা, রানিমা, সাজেদা বেগম, আছমা বেগম, মোরশেদা বেগম, জোসনা বেগম, খুসি, মুক্তা খাতুন ও শিউলিসহ ১১টি ইউনিয়ন মহিলাদলের নেতৃবৃন্দ। শেষে দেশ জাতী ও জিয়া পরিবারের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়।