আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাবা মায়ের কবরের পাশে শায়িত: বগুড়া-৩ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদারের দাফন সম্পন্ন

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার চার দফায় নামাজে জানাজা শেষে বিকেলে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামে তাকে বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে সাবেক সাংসদ মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার মরদেহ ঢাকা থেকে নিয়ে আসা হয়। বুধবার (২৯ জানুয়ারী) সকাল ৯ টায় বগুড়ার দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম বার, বেলা সাড়ে ১০ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ২য় বার, বেলা সাড়ে ১১ টায় সান্তাহার স্টেডিয়ামে ৩য় বার এবং বাদজোহর তার গ্রামের বাড়ি আদমদীঘির কালাইকুড়ি গ্রামে ৪র্থ বার মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক সাংসদ মরহুম আব্দুল মজিদ তালুকদার ও মা মরহুমা রাবেয়া মজিদের কবরের পাশে মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকাকে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের নামাজে জানাজায় বগুড়া জেলা বিএনপির নেতৃবর্গ, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাসহ পাশের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। এদিকে বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন. আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান. সহসভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, সবুর খান। আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার। #