বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে ভালোবাসা হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদি দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে পুরাতন হাসপাতাল সড়কের বড়কাপন হাউজে গরীব দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন ফয়সল আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুহিত অদুদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ খছরুসহ অন্যান্যরা। প্রায় ৩শ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।






