আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন এম নাসের রহমান

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। এম নাসের রহমান শীত বস্ত্র বিতরণ কালে বলেন, শীতের কষ্ট সেই বুঝবে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। 

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে নেতাকর্মীরা কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। 

গতকাল মৌলভীবাজার পৌর বিএনপি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসের রহমান বলেন, “সমাজের প্রতিটি মানুষের উচিত- মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা”। 

একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। ফেব্রুয়ারি মাসেও প্রচণ্ড শীত থাকবে। এ সময়ে শীতার্ত মানুষের শীত নিবারণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ বদরুল আলম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, মুজিবুর রহমান মজনু, শ্যামলী সূত্র ধর, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজা করিম প্রমুখ।