আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা মৌলভীবাজার এরিয়ার সর্বোচ্চ আমানত সংগ্রহকারী’র স্বীকৃতি পেয়েছে

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা ২০২৪ সালে মৌলভীবাজার এরিয়ার সর্বোচ্চ আমানত সংগ্রহকারী শাখা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে শ্রীমঙ্গরের একটি রির্সোটে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপ মো: সালাহ উদ্দিন এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্যাংকের সাবেক ডিজিএম মো: আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ ডিজিএম মো: শফিকুল ইসলাম, সিলেট প্রতিনিধি ডিজিএম শুভাশিস চক্রবর্তী, মৌলভীবাজার এরিয়া অফিসের এজিএম তাহমিনা আক্তার ও মৌলভীবাজার কর্পোরেট শাখার এজিএম আক্তার হোসেন প্রমুখ।

জানাযায়, মৌলভীবাজার জেলার ৭ উপজেলার ১২টি শাখার মধ্যে শ্রীমঙ্গল শাখা ২০২৪ সালে সর্বোচ্চ আমানত সংগ্রহ করে।