আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বড়লেখায় ‘আইডিয়া মেইকস মানি’ বইয়ের মোড়ক উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক।। 

মৌলভীবাজারের বড়লেখায় জুনেদ রায়হান রিপন রচিত ‘আইডিয়া মেইকস মানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বড়লেখা নজরুল একাডেমির আয়োজনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু। এতে সভাপতিত্ব করেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন কবি-প্রকাশক মুজাহিদ আহমদ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, শিক্ষক রশিদ আহমদ খান, লেখক জিতেন্দ্র দাস, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, সাংবাদিক তপন কুমার দাশ, সুলতান আহমদ খলিল, মাইকেল নংরুম, এ.জে লাভলু, মো. মস্তফা উদ্দিন, শিক্ষক ময়নুল ইসলাম, সঞ্চিতা শর্মা, ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ, সংস্কৃতিকর্মী সুপ্রিয় দাস, ব্যাংক কর্মকর্তা চিন্ময় দত্ত প্রমুখ। পরে নজরুল একাডেমির শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।