আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৯ জুয়ারী ও ১জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ১০ জন আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে ৯ জুয়ারী ও একজন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ১০ জনকে আটক করেছে। শনিবার রাতে  শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত ভানুগাছ রোডস্থ লন্ডন রেস্ট হাউজ জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জোহিরুল ইসলাম, মাহিন সরকার, মোঃ সেলিম, আবির আল আজাদ, মোঃ আজিজুল হাকিম, সুজন মাল, রিপন মিয়া, মোঃ মিজান ও মাজ্জু মিয়া। আটককৃতদের বাড়ী, মৌলভীবাজার, হবীগঞ্জসহ দেশে বিভিন্ন এলাকায়।

এসময় তাদের হেফাজত থেকে ৭ প্যাকেট আমেকিা ব্রান্ডের তাস ও নগদ ৬৯ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ আনোয়ার হোসেন জানান, আটককৃত আসামীগন পেশাদার জুয়ারি।

এছাড়াও পুলিশে পৃথক আরেক অভিযানে উপজেলার ভুনবীর ইউনিয়নের রুমস্তপুর এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী প্রদীপ সরকার কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রদীপ সরকার রুস্তমপুর গ্রামের অন্নদা সরকারের ছেলে।