আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বালক /বালিকা অন্ধু ১৮ কাবাডি প্রতিযোগিতা ।


বালক দলে মনু কাবাডি দল চ্যাম্পিয়ন,বালিকা দলে ধলাই কাবাডি দল চ্যাম্পিয়ন ।
মৌলভীবাজার প্রতিনিধি ॥ “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তত্ববধানে জেলার ৭টি উপজেলার বালক-বালিকা অনূর্ধ্ব-১৮ কাবাডি দলের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বাচাই পর্ব শেষে সমাপনী খেলায় মনু বাালক কাবাডি দল ও বালিকায় ধলাই কাবাডিদল চ্যাম্পিয়ন হয়।

গতকাল (২ফেব্রুয়ারি ) বিকেলে এম,সাইফুর রহমান কাবাডি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন,জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির ছাত্র সদস্য তৌহিদুল হক তারেক, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান,দেলোয়ার মজুমদার চমন ও বিভিন্ন উপজেলার খেলোয়ড় বৃন্দ ও বিপুল পরিমান দর্শক উপস্থিত ছিলেন। জেলার ৭ টি উপজেলা ৬০জন বালক-বালিকা অনূর্ধ্ব-১৮ খেলায় অংশগ্রহণ করেন। কাবাডি খেলা সার্বিক পরিচালনায় ছিলেন মঈনুল হক মনা ও সাইফুল ইসলাম।