আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বড়কাপন উপানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষক সায়েরা বেগম ইতি এর শুভ বিবাহ সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন মোল্লাবাড়ির মরহুম মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর কনিষ্ঠ মেয়ে, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক) ও বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী এর ছোটবোন, বড়কাপন উপানুষ্ঠানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সায়েরা বেগম ইতি (ছড়াশিল্পী সায়েরা সাবেতি) এর শুভ বিবাহ একই উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপির ৫নং ওয়ার্ডস্থ বর্শিজোড়া নিবাসী ব্যবসায়ী নজরুল হোসেন চৌধুরীর একমাত্র ছেলে বদরুজ্জামান চৌধুরী এর সাথে রবিবার (২ ফেব্রুয়ারী) কনের পিত্রালয়ে সম্পন্ন হয়েছে।

বিবাহ অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মুকিত, মৌলভীবাজার পৌর বিএনপি আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন- এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮) সভাপতি মোঃ জাফর ইকবাল, বৃটেন প্রবাসী কমিউনিটি সমাজসেবক মীর্জা মাহমুদ আলী, দৈনিক রূপালী বাংলাদেশ এর সিনিয়র প্রতিবেদক মোঃ শাহজাহান মিয়া, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের অন্যতম সদস্য আতাউর রহমান (বরজান), মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মেহেদী হাসান, বড়কাপন সাহিত্য সংস্কৃতি যুব পরিষদের উপদেষ্টা মোঃ আজাদ মিয়া, মুক্তিবাণী নিউজ পোর্টাল সম্পাদক মনিরুজ্জামান মনির, দৈনিক বাংলাদেশ সময় মৌলভীবাজার প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, দৈনিক জনবাণী প্রতিনিধি বিশ্বজিৎ কর, মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) এর অন্যতম সদস্য মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা পরিবারর্গ, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) পরিবারবর্গ, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা পরিবারর্গ, মোঃ মাসুদ ফাউন্ডেশন পরিবারবর্গ, বড়কাপন উপানুষ্ঠানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী এবং বর ও কনের আত্মীয়-স্বজন সহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা নব-দম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও সুখী দাম্পত্য জীবন কামনা করেন।